বহুদিন বাদে আবার এলাম ঢাকায়
ঢাকা কী এখনো ব্যস্ত ভীষণ চাকায়?
ফুরসত মিলে কাজের মাঝে মাঝে?
টুংটাং বাজা রিকশার বেলের শব্দে
কেউ কী এখনো স্মৃতি খোঁজে অব্দে?
কেউ কী এখনো খোঁপায় গোজে ফুল
ভালোবেসে কেউ কী বাজায় হুলস্থুল?
কেউ কী এখনো তোমার গন্ধ মাখে
ভালোবেসে তোমায় রাঙায় শাখে?
গোধূলী লগ্নে হুটতোলা রিকশায়
তোমায় চোখেতে সূর্য দেখা যায়?
অনেকে স্মৃতি অনেক প্রেমের ঢাকা
জীবিকার তাগিদে করে গেছি বড় একা!

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন