আমি এখন আর
স্বপ্ন দেখিনা
আমার স্বপ্ন আমায় ধোঁকা দেয়
আমার স্বপ্ন আমায় পোড়ায়
আমি জীবনের স্বপ্ন ভুলে যাই
আমি স্বপ্ন দেখি
স্বপ্নের স্বপ্ন।
আমার স্বপ্ন আমার কুঁকড়ে যাওয়া স্মৃতি
আমার স্বপ্ন আমার স্বপ্নেরই ইতি
আমার স্বপ্ন আমার কঠিন ভবিষ্যত
আমার স্বপ্ন আমার বৈকাল হ্রদ।
তাই স্বপ্নের পথে চলি
স্বপ্নের কথা বলি
বাঁধি স্বপ্নে ঘর
আমার স্বপ্ন তবু আমায় করে দেয় পর।
আমার স্বপ্ন আমায় ধোঁকা দেয়
আমার স্বপ্ন আমায় পোড়ায়
আমি জীবনের স্বপ্ন ভুলে যাই
আমি স্বপ্ন দেখি
স্বপ্নের স্বপ্ন।
আমার স্বপ্ন আমার কুঁকড়ে যাওয়া স্মৃতি
আমার স্বপ্ন আমার স্বপ্নেরই ইতি
আমার স্বপ্ন আমার কঠিন ভবিষ্যত
আমার স্বপ্ন আমার বৈকাল হ্রদ।
তাই স্বপ্নের পথে চলি
স্বপ্নের কথা বলি
বাঁধি স্বপ্নে ঘর
আমার স্বপ্ন তবু আমায় করে দেয় পর।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন